✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাভাইরাসের টিকা নিলেন রাষ্ট্রপতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১০, | ০৯:১৮:৪৫ |

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। বুধবার বিকেল ৫টার দিকে বঙ্গভবনে টিকা নেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এতথ্য জানিয়েছেন।

এর আগে গত ৪ মার্চ করোনার টিকা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৭ জানুয়ারি ভার্চ্যুয়ালি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

দেশে জাতীয়ভাবে করোনার টিকা প্রদান শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..