✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ভিয়েতনামে আকস্মিক বন্যায় নিহত ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৮, | ১৩:৪৪:০৭ |

উত্তর ভিয়েতনামের লাই চাও প্রদেশের একটি পাহাড়ি গ্রামে আকস্মিক বন্যায় অন্তত চারজন নিহত এবং আরও চারজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

ভিয়েতনাম নিউজ এজেন্সির খবরে বলা হয়, কয়েক দিনের টানা ভারী বৃষ্টির পর শুক্রবার ভোরে মুওং থান গ্রামে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে গ্রামটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, লাল কাদা ও বন্যার পানিতে পুরো গ্রাম তলিয়ে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন স্থানে পাথর ও ভেঙে পড়া গাছের গুঁড়ি স্তূপ হয়ে রয়েছে।

সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় সড়ক, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২৩৮ হেক্টর কৃষিজমি প্লাবিত হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, শনিবারও উত্তর ভিয়েতনামের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ কারণে নতুন করে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..