✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নৌবাহিনীর নতুন প্রধান মিসবাহ উল আজীম

খোন্দকার মিসবাহ উল আজীম। ছবি: বাংলাদেশ নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৭, | ০০:৩৪:৩৫ |

নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব এম জে আরিফ বেগের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীমকে প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে আগামী ২৩ জুলাই, ২০২৬ তারিখ বিকালে ভাইস এডমিরাল পদে পদোন্নতি প্রদানপূর্বক ওইদিন বিকাল থেকে আগামী ২২ জুলাই, ২০২৯ তারিখ বিকাল পর্যন্ত মোট ৩ বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসাবে নিয়োগ প্রদান করা হলো।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। ২০২৩ সালের ২৪ জুলাই ৩ বছরের জন্য দেশের ১৭তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। মেয়াদ শেষ হওয়ার আগে সবশেষ বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..