✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বান্দরবানের ‘দেবতাখুম’ সাময়িক বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৬, | ১১:৪৮:৪৪ |

সম্প্রতি অতিভারী বৃষ্টি ও পাহাড় ধসে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ‘দেবতাখুম’ পর্যটন কেন্দ্র আগামী ২০ জুলাই পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে জেলার বাকি পর্যটন কেন্দ্রগুলো খোলা রয়েছে।

বুধবার রাতে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, টানা ভারী বর্ষণ ছড়া ও ঝিরির পানি বৃষ্টি এবং পাহাড় ধসে ‘দেবতাখুম’ পর্যটনকেন্দ্রের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেখানে মেরামতের প্রয়োজন হয়ে পড়ায় পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তার স্বার্থে ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ‘দেবতাখুম’ সাময়িক বন্ধ থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..