✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ভারতের চেয়ে বাংলাদেশের পাটের মান বেশি উন্নত: ভারতীয় কৃষিমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৫, | ১৪:৩৫:১৫ |

ভারতের কৃষি ও কৃষি কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভারতীয় পাটের তুলনায় বাংলাদেশের পাটের গুণগত মান অনেক উন্নত। পশ্চিমবঙ্গে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের স্রোতযুক্ত পানিতে পাট পচানো হয় বলে এর আঁশের মান ভালো হয়।

বুধবার (১৫ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, পাটের মান পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় কৃষকরা পাটের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ জানালে মন্ত্রী তাদের উপযুক্ত দাম নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিবরাজ সিং চৌহান বলেন, আমি যতটুকু জানি, বাংলাদেশে পানির স্রোত বেশি। স্রোতযুক্ত পানিতে পাট পচানো হলে তার গুণগত মান অনেক উন্নত হয়।

একসময় গঙ্গার তীরজুড়ে ভারতের শত শত পাটকল গড়ে উঠলেও বর্তমানে অধিকাংশই বন্ধ বা রুগ্ণ শিল্পে পরিণত হয়েছে। দেশভাগের পর উন্নত মানের কাঁচা পাটের বড় অংশ বাংলাদেশে থেকে যায়, আর অধিকাংশ পাটকল ভারতের অংশে পড়ে—যা শিল্পটির ভারসাম্যে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে।

বিশেষজ্ঞদের মতে, একই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের অংশ হলেও বাংলাদেশের স্রোতযুক্ত পানি, অনুকূল জলবায়ু, উর্বর পলিমাটি এবং পাট প্রক্রিয়াজাতকরণের পদ্ধতির কারণে বিশ্ববাজারে বাংলাদেশের পাটকে তুলনামূলকভাবে বেশি মানসম্মত হিসেবে বিবেচনা করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..