সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

৪ দিন পর ভেসে উঠল কৃষকের মৃতদেহ

ধলাই নদীর পাড়ে স্থানীয় জনতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৫, | ১৪:৩১:৩৬ |
মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র স্রোতে ধলাই নদে তলিয়ে যাওয়ার চার দিন পর মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার হকতিয়ারখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাসুক মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকালে গরুর জন্য ঘাস কাটতে ধলাই নদী পারাপারের সময় অসাবধানতাবশত তীব্র স্রোতে তলিয়ে যান মাসুক মিয়া।

তার নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেন। কয়েকদিন ধরে নদীর বিভিন্ন পয়েন্টে ব্যাপক তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি।
পরে বুধবার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে হকতিয়ারখোলা এলাকায় তার মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..