✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টেকনাফে সড়ক দুর্ঘটনায় শুঁটকি ব্যবসায়ীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৫, | ১৪:১৭:৪৮ |
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায়  এক শুঁটকি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. কাসিম (৫০)। তিনি সেন্টমার্টিন ইউনিয়নের গলাছিপা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শুঁটকি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী হেলাল উদ্দিন জানান, কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে কাঁঠালবোঝাই ট্রাকটি আসছিল। পথিমধ্যে উত্তর লম্বরী এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকটির একটি টায়ার ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় ট্রাকে থাকা মো. কাসিম গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা প্রায় ১১টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল, ভারী পণ্যবাহী ট্রাকের চাপ এবং যানবাহনের যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা এ ধরনের দুর্ঘটনা রোধে যানবাহনের ফিটনেস পরীক্ষা জোরদার, চালকদের সতর্কতা বৃদ্ধি এবং সড়কে নিয়মিত নজরদারি নিশ্চিত করার দাবি জানান।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত জানান, মেরিন ড্রাইভ সড়কে একটি কাঁঠালবোঝাই চলন্ত ট্রাকের টায়ার ফেটে দুর্ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে তার মৃত্যু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..