✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফিফার নিয়মে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লেটেক্সিয়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৪, | ১৪:৪৬:৩৭ |

ফ্রান্স বিশ্বকাপের সেমিফাইনালে ওঠায় চলতি টুর্নামেন্টে আর মাঠের রেফারি হিসেবে দেখা যাবে না ফরাসি দুই ম্যাচ কর্মকর্তা ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে ও ক্লেমো তুরপ্যাঁকে। ফিফার স্বার্থের সংঘাত এড়ানোর নীতির কারণে তাদের দায়িত্ব শেষ হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে'কুইপ।

ফিফার নিয়ম অনুযায়ী, যে চারটি দেশ সেমিফাইনালে জায়গা করে নেয়, সেই দেশগুলোর কোনো রেফারি টুর্নামেন্টের বাকি ম্যাচ সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী কিংবা ফাইনাল পরিচালনা করতে পারেন না। একই কারণে আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডের রেফারিরাও বাকি ম্যাচগুলোর রেফারিং প্যানেল থেকে বাদ পড়েছেন।

তবে ফরাসি রেফারি জেরোম ব্রিজার্ড এখনো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন। চলতি বিশ্বকাপে ভিএআর হিসেবে তার পারফরম্যান্সে সন্তুষ্ট ফিফা চাইলে শেষ দিকের ম্যাচগুলোতেও তাকে এই ভূমিকায় রাখতে পারে।

উল্লেখ্য, বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ পরিচালনা করেছিলেন ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে। ওই ম্যাচে তার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফ রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুললেও ফিফা পরে সেই অভিযোগ গ্রহণ করেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..