✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিএনপি নেতাকে লাথি দিয়ে ভাইরাল এমপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৪, | ১৩:৪৭:০৭ |
কুমিল্লার লাকসামে বৃক্ষরোপণ কর্মসূচিতে এক বিএনপি নেতাকে লাথি দিয়েছেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম।   

সোমবার (১৩ জুলাই) রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

এর আগে গত ৪ এপ্রিল এমপি আবুল কালাম বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নিয়ে লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলনকে প্রকাশ্যে লাথি মারেন। ৩২ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে চলছে সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, বৃক্ষরোপণের পর চারা গাছে পানি দেওয়ার পর ওই পানিতেই হাত ধুচ্ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলন। এ সময় সংসদ সদস্য আবুল কালাম সবার সামনে তাকে লাথি মারেন। 

এ বিষয়ে জানতে লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলন গণমাধ্যমকে এড়িয়ে চলেছেন। বিষয়টি নিয়ে তিনি কোনোভাবেই মন্তব্য করতে চাচ্ছেন না বলে জানিয়েছেন তার অনুসারীরা।

এ বিষয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনিও রিসিভ করেননি। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..