✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মোবাইল না পেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা !

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৪, | ১৩:৩২:২৬ |
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার বেড়বাড়ী টানপাড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই এলাকার প্রবাসী লাল মিয়ার ছেলে। সে স্থানীয় নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে গেম খেলার জন্য আব্দুল্লাহ তার মায়ের কাছে মোবাইল চেয়েছিল। তবে তার মা মোবাইল  দিতে অস্বীকৃতি জানান। এর কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দেখা যায়, সে জানালার কাপড়ে প্যাঁচানো অবস্থায় রয়েছে। পরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার, সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা আব্দুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল্লাহ খুবই মেধাবী ছাত্র ছিল। আজও সে নিয়মিত ক্লাস শেষে বাড়িতে গিয়েছে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..