সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

র‌্যাব সদস্যদের ওপর হামলার মামলার প্রধান আসামি শফিক ডাকাত গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৩, | ১৮:৩৩:৪১ |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাবের ওপর হামলার ঘটনায় ‘কুখ্যাত’ ডাকাত সর্দার শফিক বাহিনীর প্রধান ও ১৫ মামলার আসামি শফিককে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

রবিবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

র‍্যাব-৯ সিপিসি-১ এর অধিনায়ক মো. নুরুন্নবী জানান, গত ১১ মে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব-৯ সিপিসি-১ এর ৪ জন সদস্য গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাঞ্ছারামপুরে যাচ্ছিলেন। এ সময় নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে যাওয়া মাত্র, আগে থেকে উৎ পেতে থাকা কুখ্যাত ডাকাত ‘শফিক বাহিনী’র প্রধান শফিকসহ তার বাহিনীর সদস্যরা র‍্যাবের ওপর অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালায়। 

এ সময় শফিক ডাকাত তাদেরকে ৩ ঘন্টা আটক রেখে অমানুষিক নির্যাতন চালায়। পরে তাদের নির্যাতনের ছবি ডাকাতেরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে অতিরিক্ত র‍্যাব সদস্যরা ঘটনা স্থলে গিয়ে গ্রামবাসির সহায়তায় তাদেরকে উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। 

ডাকাতদের হামলায় ৪ জন গোয়েন্দা সদস্যের মধ্যে তিনজন গুরুতর আহত হয়। এর মধ্যে কনস্টেবল মালেকের মাথায় আঘাত লাগে, হাবিলদার রাশেদ ডান হাত, কনস্টেবল কাজলের বাম হাত ভাঙে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। 

ঘটনার পর ওই সময র‍্যাব রাতভর অভিযান চালিয়ে মোট ৯ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। তবে প্রতিবারই কুখ্যাত ডাকাত সর্দার শফিক পালিয়ে যায়। প্রায় দুই মাস পর একটি বিকাশ একাউন্টের সূত্র ধরে শফিক ডাকাতের অবস্থান জানতে পারে র‍্যাব-৯ এর সদস্যরা। পরে রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ যৌথ ভাবে অভিযান চালিয়ে রাজধানীর ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আউলাহাটির রিয়াজ উদ্দিনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। 

র‍্যাব জানায়, নবীনগর থানা পুলিশ ও র‍্যাবের ওপর হামলা, সন্ত্রাসী-চুরি-ডাকাতি, চাঁদাবাজি-দখলবাজি, মাদক ব্যবসা, হত্যা-ধর্ষণ ও পর্ণোগ্রাফিসহ ১৫টির অধিক মামলা রয়েছে ডাকাত সর্দার শফিকের বিরুদ্ধে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..