✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আমি প্রচণ্ড হতাশ: ম্যাককালাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৩, | ১৪:১০:৩৬ |

ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে ব্রেন্ডন ম্যাককালামকে বরখাস্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে তিনি ইংল্যান্ডের সাদা বলের দুই সংস্করণের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) প্রধান কোচের দায়িত্বে থাকছেন।

এই সিদ্ধান্তে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক ও প্রধান কোচ—দুটি পদই শূন্য হয়ে গেল। অথচ গত অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পরও প্রকাশ্যে ম্যাককালামের ওপর আস্থা রাখার কথা বলেছিল ইসিবি।

দায়িত্ব থেকে সরিয়ে দেয়ায় হতাশ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম বলেছেন, এই দায়িত্ব তিনি ‘ভীষণ উপভোগ’ করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘অবশ্যই আমি প্রচণ্ড হতাশ যে দায়িত্বটা চালিয়ে যেতে পারছি না। তবে বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাই। এখন আমার পুরো মনোযোগ থাকবে সাদা বলের দল দুটির দিকে। ইংল্যান্ড ক্রিকেটকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। টেস্ট দলের জন্যও আমার শুভকামনা রইল।’

যার হাত ধরে শুরু হয়েছিল বাজবল, সেই ব্রেন্ডন ম্যাককালাম যুগের ইতি ঘটল ইংল্যান্ডের ক্রিকেটে। তার বদলি হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে অ্যান্ডি ফ্লাওয়ারকে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..