✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলা: নিহত ২০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৬, | ০৬:১৫:২১ |

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৩০ জন।

শুক্রবার রাতে দেশটির রাজধানী মোগাদিসুতে লুল ইয়ামেনি নামে একটি রেস্তোরাঁর বাইরে এই ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল ধোঁয়ায় ভরে যায় এবং নির্বিচারে গুলিবর্ষণ শুরু হয়।

স্থানীয় আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ডা. আবদুলকাদির আদেন জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ২০টি লাশ উদ্ধার করেছেন তারা। এছাড়া কমপক্ষে ৩০ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মোগাদিসুর পুলিশ কর্মকর্তা সাদিক আলী আদান এই হামলার জন্য আল শাবাব বিদ্রোহীদের দায়ী করেছেন। তিনি জানান, গত বছরও লুল ইয়ামেনি রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, বিস্ফোরণে রেস্তোরাঁর পাশের একটি ভবন বিধ্বস্ত হয়েছে। আর হামলার ঘটনাটি ঘটেছে রাতের খাবারের সময়। একারণে রেস্তোরাঁটি মানুষে পূর্ণ ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..