সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার সাঈদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১২, | ১৮:৫৭:৪০ |
দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। এই সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।

শনিবার (১১ জুলাই) রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিচারকদের চূড়ান্ত রায়ের ভিত্তিতে সামানজার সাঈদের মাথায় ওঠে এবারের আসরের বিজয়মুকুট।

এবারের প্রতিযোগিতার প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী। দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেছেন লাবিবা মনজুর। ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ (এএমটিসি) আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মূল্যায়নে শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা, নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস এবং সামাজিক দায়বদ্ধতাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং এফা তাবাসসুম। তাদের মূল্যায়নের ভিত্তিতেই নির্বাচিত হয় এবারের সেরা প্রতিযোগীরা।

মুকুট জয়ের পর থেকেই আন্তর্জাতিক আসরের প্রস্তুতিতে মনোযোগ দিয়েছেন সামানজার সাঈদ। আগামী কয়েক সপ্তাহ তিনি ব্যক্তিত্ব বিকাশ, আন্তর্জাতিক উপস্থাপনা দক্ষতা এবং ‘বিউটি উইথ আ পারপাস’ কার্যক্রমের আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে অংশ নেবেন।

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’-এর মূল প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। আর প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..