সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নারী ও শিশুকে যৌন নিপীড়নের মামলায় যুবক গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১১, | ১৩:৫২:৩৪ |

বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক নারীকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অশালীন ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে কু-প্রস্তাব দেওয়া এবং তার শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় আপন বাদশা (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাত ৯ টায় নওগাঁ শহরের ছোট যমুনা নদীর উপর অবস্থিত লর্ড লিটন সেতু থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১১ জুলাই) সকালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। 

গ্রেফতার বাদশা আদমদীঘি উপজেলার উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে। 

জানা যায়, গ্রেফতার আপন বাদশা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী নারীকে অশালীন ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিকভাবে হয়রানি করছিলেন। পাশাপাশি বিভিন্ন সময় অডিও কলে কু-প্রস্তাব দেওয়ার পাশাপাশি তার ১০ বছর বয়সী শিশু কন্যাকে রাস্তাঘাটে যৌন নিপীড়ন করতেন। গত ২১ জুন দুপুর সাড়ে ১২ টায় ওই নারী স্কুটি বাইক নিয়ে বাসায় ফেরার পথে সান্তাহার রেলগেট অতিক্রম করার সময় অভিযুক্ত বাদশার সঙ্গে তার দেখা হয়। এসময় তিনি অশালীন ছবি, ভিডিও ও বার্তা পাঠানো এবং তার শিশু কন্যাকে রাস্তাঘাটে কেন যৌন নিপীড়ন করেন বিষয়টি জানতে চান। এতে বাদশা ক্ষিপ্ত হয়ে পেছন দিক থেকে তাকে কিলঘুষি মারেন এবং একপর্যায়ে হাতে থাকা লোহা জাতীয় একটি অস্ত্র দিয়ে তার মাথার পিছনে আঘাত করেন। এতে তার মাথার বাম পাশে ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় বাদশা ওই নারীর গলায় থাকা স্বর্ণের একটি চেইন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর গত ২৭ জুন রাতে ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট ধারায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হয়। এরপর অভিযান চালিয়ে শুক্রবার রাতে নওগাঁ শহরের লর্ড লিটন সেতু থেকে আপন বাদশাকে গ্রেফতার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুলাল উদ্দীন জানান, গ্রেফতার আপন বাদশাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..