✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

তিউনিসিয়ার দায়িত্ব ছাড়লেন আর্জেন্টিনাকে হারানো সেই কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৫, | ১৮:১৪:৪৮ |

বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর তিউনিসিয়ার কোচ হার্ভে রেনার্ড দায়িত্বে ছেড়ে দিয়েছেন। ৫৭ বছর বয়সী এই কোচ ইনস্টাগ্রামে লিখেছেন, আমার এই অভিযানের এখানেই সমাপ্তি। বিশ্বকাপে দলটিকে কোচিং করানোর সুযোগ দেওয়ার জন্য তিউনিসিয়ান ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরে যায় তিউনিসিয়া। এরপর দিনই হেড কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করেছিল দেশটি। সেই ধাক্কা সামলে ওঠার আগেই তিউনিসিয়ানদের ডাগআউটের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আফ্রিকান ফুটবলের চেনা মুখ হার্ভে রেনার্ডের হাতে।

পোস্টে হার্ভে তিউনিসিয়ার প্রতিনিধিত্ব করাকে ‘সম্মানের বিষয়’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই অভিজ্ঞতা তার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। টুর্নামেন্ট চলাকালীন কোচ পরিবর্তন করেও তিউনিসিয়ার বিশ্বকাপ যাত্রায় কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়নি। রেনার্ড তার পূর্বসূরি সাবরি লামুচির ফলাফলের চেয়ে ভালো কিছু করতে ব্যর্থ হন।

বাছাইপর্বে কোনো গোল হজম না করেই টুর্নামেন্টে অংশ নিয়েছিল তিউনিসিয়া, তাই তাদের নিয়ে প্রত্যাশা ছিল অনেক।
তবে বিশ্বকাপের সেই যাত্রা দ্রুতই বিপর্যয়ের মুখে পড়ে, যা জাতীয় দলের ভবিষ্যৎ গতিপথ নিয়ে প্রশ্ন তুলে দেয়। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৪-০ ব্যবধানে পরাজিত হয় তিউনিসিয়া। এ পরাজয়কে রেনার্ড ‘লজ্জিত’ বোধ করছেন। এরপরই তিনি দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছেন বল মনে করছেন অনেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..