✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

তেহরান-ওয়াশিংটনের সমঝোতা স্মারক বিশ্বে স্বস্তি এনে দিয়েছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৫, | ১৮:০৭:৩১ |

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর পুরো বিশ্ব স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে ফেলেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানান, আঞ্চলিক উত্তেজনা রোধে যেকোনো উদ্যোগকে তুরস্ক সমর্থন দিয়ে যাবে।

পাশাপাশি তিনি ইসরায়েলের উসকানিমূলক কর্মকাণ্ডের ওপরও নিবিড় নজর রাখছেন বলে উল্লেখ করেন। ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। বৈঠকে এরদোয়ান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন।

এরদোয়ান বলেন, যুদ্ধ-আসক্ত বর্তমান ইসরায়েলি সরকারকে কখনোই আমাদের অঞ্চলকে আবারও বারুদ ও রক্তের গন্ধে নিমজ্জিত করার সুযোগ দেওয়া উচিত নয়। তুরস্ক এমন একটি পরিবেশ চায় যেখানে এই অঞ্চলের সকল মানুষ ধর্ম,বর্ণ নির্বিশেষে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে।

একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদার করতে ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সংহতি বজায় রাখতে ইস্তাম্বুল পাকিস্তানের সঙ্গে কাজ করে যাবে বলেও জানান এরদোয়ান।

সূত্র: আলজাজিরা, ডন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..