সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আকাশপ্রেমীদের জন্য সুখবর: জুলাইয়ে রাতের আকাশ সাজবে নতুন রূপে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৪, | ২৩:১৫:৩৪ |

যারা আকাশ দেখতে ভালোবাসেন, তাদের জন্য জুলাই মাসটি হতে যাচ্ছে দারুণ উত্তেজনার। এই মাসে আকাশে দেখা যাবে চমকপ্রদ সব ঘটনা। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, গ্রহ-চাঁদের মিলন থেকে শুরু করে উল্কাবৃষ্টি—সবই দেখা যাবে এই মাসে।

ঘটনার ধারাবাহিকতা নিচে দেওয়া হলো:
ছায়াপথ দর্শন: এই জুলাইয়ে মিল্কিওয়ে বা ছায়াপথের উজ্জ্বল কেন্দ্র পরিষ্কার দেখা যাবে। ছোট টেলিস্কোপ দিয়ে একটি ধূমকেতুও দেখার সুযোগ রয়েছে।

চাঁদ ও শনির মিলন: ৭ ও ৮ জুলাই মধ্যরাতের পর চাঁদ ও শনি গ্রহকে খুব কাছাকাছি দেখা যাবে। ভোরের আগে তাদের সাথে যোগ দেবে মঙ্গল গ্রহ ও ‘প্লিয়াডেস’ তারামণ্ডল।

আকাশে ত্রিভুজ: ১১ জুলাই সকালে এক ফালি চাঁদ, মঙ্গল গ্রহ এবং ‘প্লিয়াডেস’ মিলে আকাশে একটি ত্রিভুজ তৈরি করবে। দূরবীন দিয়ে এটি খুব ভালো দেখা যাবে।

অমাবস্যার রাত: ১৪ জুলাই অমাবস্যা। ওই রাতে আকাশে চাঁদের আলো থাকবে না। তাই অন্ধকার আকাশে গভীর মহাকাশ ও ছায়াপথ দেখার জন্য এটিই সেরা সময়।

চাঁদ ও শুক্র গ্রহ: ১৭ জুলাই সন্ধ্যায় পশ্চিম আকাশে এক ফালি চাঁদ ও শুক্র গ্রহকে একসঙ্গে দেখা যাবে। সূর্যাস্তের পর প্রায় দুই ঘণ্টা এদের দেখা মিলবে।

বাক মুন: ২৯ জুলাই দেখা যাবে পূর্ণিমা বা ‘বাক মুন’। ২৮ ও ২৯ জুলাই সন্ধ্যায় চাঁদটি অনেক বড় ও উজ্জ্বল দেখাবে। পুরুষ হরিণের নতুন শিং গজানোর মৌসুমের নামে এর নাম রাখা হয়েছে ‘বাক মুন’।

উল্কাবৃষ্টি: মাসের শেষে দেখা যাবে ‘সাউদার্ন ডেল্টা অ্যাকুয়ারিড’ উল্কাবৃষ্টি। ৩০ ও ৩১ জুলাই ভোরের আগে সবচেয়ে বেশি উল্কাপাত দেখা যাবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..