✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রের প্রতিবেদনকে মিথ্যা বলে উড়িয়ে দিলো সৌদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২৭, | ১০:০৪:২৫ |

২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অনুমোদন দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন গোয়েন্দা সংস্থার এমন প্রতিবেদনকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাজ্যের নেতৃত্ব সম্পর্কিত নেতিবাচক, মিথ্যা এবং অগ্রহণযোগ্য মূল্যায়ণ সৌদি সরকার পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে এই প্রতিবেদনে ভুল তথ্য সংযোগ এবং অনুমাননির্ভর বলে উল্লেখ করা হয়েছে।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অযৌক্তিক এবং ভুল সিদ্ধান্তের এই প্রতিবেদনটি সত্যি দুঃখজনক। এটি এমন সময়ে জারি করা হলো যখন সৌদি পরিষ্কারভাবে এই জঘন্য অপরাধের নিন্দা জানিয়েছে এবং রাজ্যের নেতৃত্ব ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদির বাদশাহ সালমানকে ফোন দেওয়ার একদিন পর শুক্রবার খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজ সালমানের সংশ্লিষ্টতার দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স।

প্রতিবেদনে বলা হয়েছে, জামাল খাশোগিকে নিজ সাম্রাজ্যের প্রতি হুমকি হিসেবেই দেখতেন যুবরাজ সালমান। এমনকি খাশোগিকে চুপ করাতে প্রয়োজন মতো কঠোর ব্যবস্থা নিতেও সম্মতি ছিল তার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..