✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শেষ ষোলোর আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৪, | ১৪:১২:১৫ |

ফিফা বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে আজ প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় ধরনের ধাক্কা খেল ফরাসি শিবির। উরুর চোটের কারণে ছিটকে গেছেন ফরাসি মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি।

শনিবার এই তথ্য নিশ্চিত করেছে ফরাসি দৈনিক লেকিপ।

শেষ মুহূর্তের অনুশীলন সেশনে উরুর চোটে পড়েন চুয়ামেনি। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তার জায়গায় মানু কোনে মাঠে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

চলতি বিশ্বকাপে ফ্রান্সের খেলা চার ম্যাচের তিনটিতেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন চুয়ামেনি। গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছিল এই রিয়াল মাদ্রিদ তারকাকে। সেই ম্যাচে তার জায়গায় খেলেছিলেন মানু কোনে।

গ্রুপ 'আই'-এর সবকটি ম্যাচ জিতে নকআউট পর্বে পা রেখেছিল ফ্রান্স। এরপর শেষ ৩২-র লড়াইয়ে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে তারা শেষ ষোলো নিশ্চিত করে।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফিলাডেলফিয়াতে ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..