সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিশ্বব্যাংকের উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় ভিয়েতনাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৩, | ২৩:৫৫:২৫ |
ভিয়েতনামের এ অগ্রগতির ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচটি বৃহত্তম অর্থনীতিই এখন উচ্চ-মধ্যম আয়ের দেশ বা তারও ওপরে অবস্থান করছে। অন্য চার দেশ হলো সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইন

কয়েক বছর ধরে টানা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে আসছে ভিয়েতনাম। এর স্বীকৃতি হিসেবে দেশটিকে উচ্চ-মধ্যম আয়ে পুনঃশ্রেণিবদ্ধ করেছে বিশ্বব্যাংক। বিশেষজ্ঞদের মতে, এটি ভিয়েতনামের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা আরো বাড়বে। খবর ভিয়েতনাম প্লাস।

বিশ্বব্যাংকের গতকাল প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, ২০২৫ সালে ভিয়েতনামের মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই) দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭০ মার্কিন ডলার। এর মধ্য দিয়ে উচ্চ-মধ্যম আয়ের অর্থনীতির জন্য বিশ্বব্যাংক নির্ধারিত ৪ হাজার ৬৩৬ ডলারের সীমা অতিক্রম করেছে দেশটি।

ভিয়েতনামের এ অগ্রগতির ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচটি বৃহত্তম অর্থনীতিই এখন উচ্চ-মধ্যম আয়ের দেশ বা তারও ওপরে অবস্থান করছে। অন্য চার দেশ হলো সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইন।

এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি ভিয়েতনাম। দেশটি চলতি বছর থেকে দুই অঙ্কের জিডিপি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। ব্যবসাবান্ধব সংস্কার এবং অবকাঠামো খাতে ধারাবাহিক বিনিয়োগের জোরালো ধারা এ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..