সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ডিস্কে আর মিলবে না প্লেস্টেশন গেম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৩, | ২৩:৫২:৩৮ |
গ্রাহকদের পছন্দের পরিবর্তনের কারণে ডিস্কে নতুন কোনো ভিডিও গেম প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে সনি।

২০২৮ সালের জানুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে গত বুধবার এক বিবৃতিতে জানায় টেক জায়ান্টটি। কোম্পানিটি অফিশিয়াল প্লেস্টেশন ব্লগে জানিয়েছে, নির্দিষ্ট এ তারিখের পর থেকে নতুন গেমগুলো কেবল প্লেস্টেশন স্টোরে ও খুচরা বিক্রেতাদের কাছে ডিজিটাল ফরম্যাটে পাওয়া যাবে।

ঘোষণাটি এমন এক সময় এলো, যখন বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড থেফট অটো সিক্স বা জিটিএ সিক্স গেমটি কেবল ডিজিটাল ফরম্যাটে বাজারে ছাড়ার প্রস্তুতি চলছে। গেমটি ইতিহাসের অন্যতম সেরা বিক্রীত বিনোদন পণ্য হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ডিস্ক না থাকার সিদ্ধান্ত গেমারদের মধ্যে কিছুটা উদ্বেগেরও সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অসন্তোষ প্রকাশ করে বলেন, ফিজিক্যাল বা বাস্তব ডিস্ক না থাকলে গেমটি সেকেন্ড হ্যান্ড হিসেবে পুনরায় বিক্রি করার কোনো সুযোগ থাকবে না। খবর জাপান টুডে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..