✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভ্যান ডাইককে দলে চায় এসি মিলান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ২০:৫৫:১১ |

ভির্জিল ফন ডাইককে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে ইতালির ক্লাব এসি মিলান। বিশ্বকাপ থেকে নেদারল্যান্ডসের বিদায়ের কয়েক দিনের মধ্যেই এমন খবর প্রকাশ করেছে ইতালির সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ, যিনি এখন মিলানের উপদেষ্টা হিসেবে কাজ করছেন, নতুন একজন অভিজ্ঞ সেন্টার-ব্যাক চান। তার পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছেন লিভারপুল অধিনায়ক ফন ডাইক।

সম্প্রতি সাবেক প্যারিস সাঁ-জার্মাঁ স্ট্রাইকার গনসালো রামোসকে দলে নেওয়ার পর এবার রক্ষণভাগ শক্তিশালী করতে চাইছে মিলান।

ফন ডাইকের সঙ্গে লিভারপুলর চুক্তির আর মাত্র এক বছর বাকি। তবে সম্প্রতি ইব্রাহিমা কোনাতের দলবদলের পর লিভারপুল তাদের অধিনায়ককে ছাড়তে চাইবে কি না, তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন।

এদিকে ফন ডাইককে দলে নেওয়া কঠিন হলে বিকল্প হিসেবেও ভাবছে মিলান। তাদের নজরে রয়েছেন গনসালো ইনাসিও। তুলনামূলক কম বেতনে খেলা এই ডিফেন্ডারকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখছে ইতালির ক্লাবটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..