সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাংলাদেশের ছবিতে প্রসেনজিৎ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২৬, | ০৮:৫৭:০৩ |

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় ‘বাবাই’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের চিত্রনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ছবির প্রযোজক সেলিম খান বলেন, “ছবির প্রধান চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করছেন। আগামী মাসের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে।”

এ বিষয়ে এক জিজ্ঞাসায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যবস্থাপক মোহর জানান, শাপলা মিডিয়ার সঙ্গে ছবিটি নিয়ে তার আলোচনা হয়েছে।

‘বাবাই’ পরিচালনা করছেন পরিচালক শামীম আহমেদ রনি।

প্রসেনজিতের বিপরীতে ঢাকার অভিনেত্রী সোহানা সাবা অভিনয় করছেন বলে জানিয়েছে শাপলা মিডিয়া। তবে এ বিষয়ে সোহানা সাবার কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘মনের মানুষ’, ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ; এবারের চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে বাংলাদেশের একক প্রযোজনায়।

টালিগঞ্জের ‘ষড়রিপু’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করে আসা সোহানা সাবা এর আগে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..