✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভাগাড়ে পড়ে থাকা শপিং ব্যাগ উল্টাতেই বেরিয়ে এলো নবজাতকের মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ১১:৫০:১৫ |
রাজবাড়ী শহরের একটি ময়লার ভাগাড়ে পড়ে থাকা শপিং ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের খাদ্যগুদাম-সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান, তিনি ময়লার ভাগাড় ও ঝোপঝাড় থেকে পুনর্ব্যবহারযোগ্য জিনিস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। আজ সকালে খাদ্যগুদাম-সংলগ্ন এলাকায় একটি শপিং ব্যাগ দেখতে পান। ভেতরে কিছু থাকতে পারে ভেবে ব্যাগটি উল্টে দিলে লাল কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ বেরিয়ে আসে।

স্থানীয়দের ভাষ্য, খবর পেয়ে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলের পাশেই একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেটির ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে দায়ীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..