✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ব্রাজিল ম্যাচে হালান্ডকে বিশ্রাম নিতে বললেন রদ্রিগো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০১, | ২২:২১:০০ |

বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিল ও নরওয়ের মহারণের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার এক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। দারুণ ছন্দে থাকা নরওয়ের তারকা আর্লিং হালান্ডকে রসিকতার ছলে পরের ম্যাচে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। সেই ম্যাচে জয়সূচক গোলটি করেন হলান্ড। এই জয়ের পরই নিশ্চিত হয় যে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বাংলাদেশ সময় আগামী রবিবার দিবাগত রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা হালান্ড।

আইভরি কোস্টের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন হালান্ড। ওই ছবির মন্তব্যের ঘরে রদ্রিগো লিখেছেন, ‘তুমি অনেক পরিশ্রম করেছ… রবিবার বিশ্রাম নাও।’ লেখার শেষে কয়েকটি ব্রাজিলের পতাকাও জুড়ে দেন রদ্রিগো।

মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালে হয়ে যায় রদ্রিগোর ওই মন্তব্য।

লিগামেন্টের চোটে গত মার্চ থেকে মাঠের বাইরে রয়েছেন রদ্রিগো। সেই কারণে চলতি বিশ্বকাপেও খেলতে পারছেন না ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে তাকে ছাড়াই দুর্দান্ত ছন্দে রয়েছে ব্রাজিল। চার ম্যাচে অপরাজিত থেকে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।

অন্যদিকে, গোলের ধারাবাহিকতা ধরে রেখে নরওয়ের আক্রমণের মূল ভরসা হয়ে উঠেছেন আর্লিং হালান্ড। তাই শেষ ষোলোর এই লড়াইয়ে তার দিকেই থাকবে সবচেয়ে বেশি নজর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..