✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ছন্দে ফিরলে স্পেনকে থামানো অসম্ভব, আত্মবিশ্বাসী ইয়ামাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০১, | ২২:১৮:৩২ |

বিশ্বকাপে এখনও নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি স্পেন। তবুও দলের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই তরুণ তারকা লামিন ইয়ামালের। স্প্যানিশ ফরোয়ার্ডের বিশ্বাস, একবার ছন্দে ফিরতে পারলে তাদের থামানো যেকোনো প্রতিপক্ষের জন্যই প্রায় অসম্ভব হয়ে উঠবে।

২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে প্রথম ম্যাচেই নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে হোঁচট খায় স্পেন। এরপর সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও শেষ গ্রুপ ম্যাচে উরুগুয়েকে মাত্র ১-০ গোলে হারায় তারা।

অপরাজিত থেকে গ্রুপসেরা হয়ে নকআউটে উঠলেও দলটি এখনও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বলে মনে করেন ইয়ামাল।

তিনি বলেন, ‘এটা সত্য যে সবাই আমাদের কাছ থেকে আরও ভালো ফুটবল আশা করেছিল। তবে আমরা ইউরোপের বাইরের ভিন্ন ধরনের দলের বিপক্ষে খেলেছি। ম্যাচগুলো কঠিন ছিল, বিশেষ করে শেষ ম্যাচটি, যেখানে খেলা বারবার থেমেছে।’

তবে স্পেনের সেরা পারফরম্যান্স এখনও আসেনি বলেই বিশ্বাস এই ১৮ বছর বয়সী উইঙ্গারের।

ইয়ামাল বলেন,‘আমার মনে হয় না, আমরা এখনও কোনো দুর্দান্ত ম্যাচ খেলেছি। কিন্তু একবার ছন্দ খুঁজে পেলে —আর আমি নিশ্চিত আমরা সেটা পাব, তখন আমাদের থামানো প্রায় অসম্ভব হয়ে যাবে।’

চোটের কারণে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচই পুরো ৯০ মিনিট খেলতে পারেননি বার্সেলোনার এই তারকা। তবে শেষ ষোলোর আগে নিজেকে পুরোপুরি ফিট বলেই জানিয়েছেন তিনি।

ইয়ামাল আরও বলেন, ‘আমি এখনও আন্তর্জাতিক ফুটবলে শিখছি। ক্লাব ফুটবলের তুলনায় এখানে অনেক কিছুই আলাদা। চোট থেকে ফিরে নিজেকে কীভাবে সামলাতে হয়, সেটাও শিখছি। এখন আমি দারুণ অনুভব করছি এবং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটির অপেক্ষায় আছি।’

বিশ্বকাপের শেষ ষোলোয় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন। জিতলেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..