✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্বকাপে অনন্য নজির গড়ল নরওয়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০১, | ১৮:৫৬:৫৮ |

বিশ্বকাপের শেষ ষোলোতে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। তবে জয়ের পাশাপাশি ইতিহাসের পাতায়ও নাম লিখিয়েছে স্টলে সুলবাকেনের দল। শুরুর একাদশ ঘোষণা করার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপে একটি অনন্য রেকর্ডের মালিক হয়েছে নরওয়ে।

গ্রুপ পর্বে ফ্রান্সের বিপক্ষে নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছিলেন কোচ স্টলে সুলবাকেন। এরপর শেষ ষোলোতে আইভরি কোস্টের বিপক্ষে আবারও প্রথম একাদশে অন্তত ১০টি পরিবর্তন করেন তিনি। ফলে বিশ্বকাপের ইতিহাসে টানা দুই ম্যাচে শুরুর একাদশে অন্তত ১০টি পরিবর্তন আনা প্রথম দল হিসেবে রেকর্ড গড়েছে নরওয়ে।

এই ম্যাচে নরওয়ের হয়ে গোল করে আরেকটি ইতিহাস গড়েছেন আন্তোনিও নুসা। ১৯৩৮ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের হয়ে গোল করা প্রথম ফুটবলার তিনি। উল্লেখ্য, ১৯৩৮ বিশ্বকাপে গ্রুপ পর্ব ছিল না; প্রতিযোগিতা শুরু হয়েছিল সরাসরি শেষ ষোলো থেকে।

নরওয়ের অধিনায়ক মার্টিন ওদেগার্ডও জায়গা করে নিয়েছেন বিশেষ এক তালিকায়। বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচের প্রতিটিতেই অন্তত একটি করে গোলে অবদান রেখে তিনি হয়েছেন ইতিহাসের মাত্র তৃতীয় ফুটবলার। এর আগে এই কীর্তি গড়েছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের ইগর বেলানভ (১৯৮৬) এবং জার্মানির মাইকেল বালাক (২০০২)।

গোলদাতাদের তালিকায়ও নিজের অবস্থান শক্ত করেছেন আর্লিং হালান্ড। এই বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন পাঁচ। তার চেয়ে বেশি গোল রয়েছে শুধু কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির, দুজনেরই গোল ছয়টি করে।

শুধু বিশ্বকাপ নয়, প্রতিযোগিতামূলক ফুটবলেও দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন হালান্ড। নরওয়ের জার্সিতে টানা ১৩টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করে এই সময়ে তিনি মোট ২৫টি গোল করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..