✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্বকাপে ৪০ বছরের খরা কাটল, মেক্সিকোর রাস্তায় বাঁধভাঙা উল্লাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০১, | ১৮:৫১:৫০ |

দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফুটবল বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করেছে মেক্সিকো। গত মঙ্গলবার রাতে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬ বা নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক ‘এল ত্রি’রা। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বমঞ্চের নকআউট পর্বে কোনো ম্যাচ জেতার স্বাদ পেল মেক্সিকানরা। ঐতিহাসিক এই জয়ের পর মেক্সিকো সিটির রাস্তাগুলোতে নেমে এসেছে মানুষের ঢল, ফুটবল ভক্তদের বাঁধভাঙা উল্লাসে পুরো দেশ যেন এক উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ভক্তদের এই উদযাপনের ভিডিও শেয়ার করে একে মেক্সিকোর ফুটবলের জন্য একটি ‘ঐতিহাসিক রাত’ হিসেবে বর্ণনা করেছে।

ম্যাচটির শুরু অবশ্য খুব একটা সহজ ছিল না। প্রবল বৃষ্টি আর বজ্রপাতের কারণে খেলা নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে শুরু হয়। তবে মাঠে বল গড়াতেই চেনা ছন্দে দেখা যায় স্বাগতিক মেক্সিকোকে। প্রথমার্ধেই ইকুয়েডরের রক্ষণভাগের একটি মারাত্মক ভুলের সুযোগ নিয়ে হুলিয়ান কুইনোনেস গোল করে দলকে এগিয়ে নেন। বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল জিমেনেজ ব্যবধান দ্বিগুণ করলে চালকের আসনে বসে যায় মেক্সিকো। দ্বিতীয়ার্ধে ইকুয়েডর বল দখলে এগিয়ে থেকে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও মেক্সিকোর জমাট রক্ষণের সামনে বারবার পরাস্ত হতে হয় তাদের। উল্টো ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপি।

এই জয়ের মাধ্যমে চলতি বিশ্বকাপে টানা চার ম্যাচে কোনো গোল না হজম করে অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ড ধরে রাখল হাভিয়ের আগিররের শিষ্যরা। একইসঙ্গে ইকুয়েডরকে বিদায় করে মেক্সিকানরা ঘুচিয়ে দিল টানা আটটি বিশ্বকাপে নকআউট পর্বের প্রথম ম্যাচেই হেরে বিদায় নেওয়ার এক লজ্জাজনক রেকর্ড। মেক্সিকোর ফুটবল ইতিহাসে এটি বিশ্বকাপের নকআউট পর্বে মাত্র দ্বিতীয় জয়। নিজেদের মাটিতে বিশ্বকাপের এই অপ্রতিরোধ্য যাত্রা ধরে রেখে কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে মেক্সিকো তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..