✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কালুখালীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০১, | ১৮:৪৮:২৪ |

রাজবাড়ীর কালুখালীতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার খাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানার থানার উপ-পরিদর্শক মো. সাজ্জাত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা বলেন, বুধবার সোয়া ১টার দিকে পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী চৌধুরী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিহতের মরদেহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বলেন, সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক (৩০) মারা গেছেন। হাসপাতালে নিয়ে আসার আগেই অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছেন পুলিশ। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..