✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সমর্থকদের ভালোবাসাই আমাদের জয়ের শক্তি: মেক্সিকো কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০১, | ১৪:৩৫:২২ |

ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর মেক্সিকো কোচ হাভিয়ের আগিরে জয়ের কৃতিত্ব দিয়েছেন সমর্থকদের। তার মতে, খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের গভীর সম্পর্কই দলকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

মঙ্গলবার মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শকের সামনে ইকুয়েডরকে হারায় স্বাগতিকরা। ম্যাচজুড়ে সমর্থকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো স্টেডিয়াম। নিজেদের দলকে উৎসাহ দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের প্রতিটি বলের স্পর্শেও দুয়ো দেন দর্শকেরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আগিরে বলেন, "সমর্থকদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।"

৬৭ বছর বয়সী এই কোচ আরও বলেন, "ক্যারিয়ারে অনেক বড় জয় পেয়েছি। কিন্তু আজকের জয়ের অনুভূতি আলাদা। কারণ এটি নিজেদের মাঠে, নিজেদের মানুষের সামনে এসেছে।"

এর আগে ২০০২ ও ২০১০ বিশ্বকাপেও মেক্সিকোর দায়িত্ব পালন করেছিলেন আগিরে। এবার তার অধীনেই টানা চার ম্যাচ জিতে এবং একটিও গোল না হজম করে শেষ ষোলোয় উঠেছে দলটি।

আগামী রবিবার মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামেই শেষ ষোলোর ম্যাচ খেলবে স্বাগতিকরা। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যকার ম্যাচের বিজয়ী।

আগিরে প্রতিপক্ষ ইকুয়েডরেরও প্রশংসা করেন। তিনি বলেন, দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে মাত্র দুটি ম্যাচ হারা দলটিকে হারানো মোটেও সহজ ছিল না।
তবে জয় পেলেও একটি বিষয় নিয়ে আক্ষেপ রয়েছে মেক্সিকো কোচের। তার মতে, পাল্টা আক্রমণ থেকে আরও কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচটি আরও আগেই নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া যেত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..