✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ট্রাম্পের চেয়ে বাজে পরিণতি অপেক্ষা করছে দাঙ্গাবাজ মোদির জন্য: মমতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২৪, | ০৭:০৩:১৬ |

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘দাঙ্গাবাজ’ আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস দলের প্রধান মমতা বন্দোপাধ্যায় বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডনাল্ড ট্রাম্পের চেয়ে আরো খারাপ পরিণতি অপেক্ষা করছে মোদির জন্য। কারণ সহিংসতা দিয়ে কিছুই পাওয়া যায় না। ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে একথা জানা গেছে।

আর কদিন পরই অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এ উপলক্ষে বুধবার হুগলির কাছে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় মমতা আরো অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছেন মোদি। তিনি বলেন, বিধানসভা নির্বাচনে গোলরক্ষক হবো আমি, বিজেপি একটি গোলও করতে পারবে না।

মোদি আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইংগিত করে মমতা বলেন, “আজ দেশ চালাচ্ছে এক দৈত্য আর এক দানব। তারা আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করবে। তারা অনুপ্রবেশ করবে। বাংলা দখল করবে। আপনারা কী চান? বাংলা বাংলাই থাকবে নাকি বিজেপির মতো চলবে? গুজরাট বাংলা শাসন করবে না।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..