✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ খেলবে ভিনিরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৯, | ১৮:২৭:৫১ |

বিশ্বকাপের পর ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর টাউন্সভিল এবং তার চার দিন পর ব্রিসবেনে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।

সকারুস কোচ টনি পোপোভিচ বলেন, ব্রাজিল একটি বিশ্বমানের ফুটবল-খেলুড়ে দেশ এবং অস্ট্রেলিয়ায় তাদের মুখোমুখি হওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। যদিও আমার বর্তমান মনোযোগ পুরোপুরি আমাদের বিশ্বকাপ অভিযানের ওপর নিবদ্ধ, তবুও এ ধরনের উচ্চমানের ম্যাচের সূচি চূড়ান্ত করতে পেরে আমি আনন্দিত। সামনের দিনগুলোতে আমরা ধারাবাহিকভাবে শীর্ষস্থানীয় প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের যাচাই করে দেখতে চাই।

১৯৮৮ সালে প্রথমবার ব্রাজিলের বিপক্ষে মাঠে নামে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ১১ বার মুখোমুখিতে অস্ট্রেলিয়া একবার জিতেছে এবং দুটি ড্র করেছে। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, ব্রিসবেনে অনুষ্ঠিতব্য ২০৩২ অলিম্পিককে সামনে রেখে কুইন্সল্যান্ড রাজ্য সরকারকে অস্ট্রেলিয়ার ‘ইভেন্ট ক্যাপিটাল’ কেন্দ্রে পরিণত করার অংশ হিসেবে এই ম্যাচগুলো আয়োজন করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..