সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২৫, | ১৮:০৫:৩৯ |

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মৃত্যুবরণ করেছেন। ৯১ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সূত্রে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কয়েক সপ্তাহ আগে অসুস্থ হোসনি মোবারকের অস্ত্রপচার সম্পন্ন হয়েছিল। পরে মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কায়রোর একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

১৯৮১ সাল থেকে ত্রিশ বছর মিশর শাসন করেন তিনি। ২০১১ সালে মিশরজুড়ে বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়েন দেশটির সাবেক এ একনায়ক।

ক্ষমতা ছাড়ার পরপরই বিক্ষোভকারী হত্যাসহ বিভিন্ন অভিযোগে তাকে কারাগারে পাঠায় আদালত। কিন্তু ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের পর সব অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..