সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চট্টগ্রামে হঠাৎ রাস্তার নিচ থেকে বের হলো গ্যাস, দাউ দাউ করে জ্বললো আগুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ১৮:৫৫:১০ |
চট্টগ্রাম শহরে হঠাৎ সড়কের নিচ থেকে বের হয়ে আসতে থাকে গ্যাস। কয়েক সেকেন্ডের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে। রোববার (২৮ জুন) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পাশ দিয়ে যাওয়া একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইন গেছে। পাইপ ফেটে সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। একপর্যায়ে আগুন ধরে যায়। সড়কের নিচ থেকে বের হওয়া আগুনের শিখা দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার জন্য যানবাহনও সতর্কতার সঙ্গে এলাকা পার হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তাঁদের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাইফুলের ভাষ্য, সড়কের এক পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুনের ফুলকি নিচে পড়ার পরই মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে।

তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী প্রথম আলোকে বলেন, কীভাবে পাইপ ফেটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে কর্মীরা কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..