সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কলকারখানার গ্যাস সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ১৩:৫৮:১৪ |
কলকারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে গ্যাস সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

রোববার (২৮ জুন) বিডা মিলনায়তনে আন্তর্জাতিক ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে নতুন উদ্যোক্তা তৈরির হার ছিল খুবই কম। গ্যাসের অপ্রতুলতার কারণে শিল্পকারখানাগুলো তাদের পূর্ণ উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারেনি। এর ফলে আয় বৈষম্যও বেড়েছে।

তিনি জানান, বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের সম্প্রসারণে নানা উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বিসিক শিল্পনগরীর পাশাপাশি নতুন শিল্প পার্ক গড়ে তোলা হবে।

মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিতে এমএসএমই খাতের অবদান ৩৪ শতাংশ। অর্থনীতির প্রাণ হিসেবে এই খাত যত বেশি গতিশীল হবে, দেশের জিডিপি প্রবৃদ্ধিও তত বাড়বে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..