✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নকআউটের টিকিট নিশ্চিত করল কঙ্গো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ১০:২৩:১২ |

প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের দুর্দান্ত প্রত্যাবর্তনে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ‘কে’ গ্রুপের এই রোমাঞ্চকর জয়ে টুর্নামেন্টের অন্যতম সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে শেষ ৩২ তথা নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল আফ্রিকান দলটি। অন্যদিকে, হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায়ঘণ্টা বাজল ফ্যাবিও ক্যানাভারোর শিষ্যদের তথা এশিয়ার উজবেকিস্তানের। 

আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বাঁচা-মরার লড়াইয়ের শুরুতেই ধাক্কা খায় ডিআর কঙ্গো। ম্যাচের মাত্র ১০ মিনিটে আকমাল মোজগোভয়ের বাড়ানো পাস থেকে দারুণ এক বাঁ-পায়ের শটে উজবেকিস্তানকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তারকা স্ট্রাইকার এলডর শমুরোদভ। ম্যাচের ১৯ মিনিটে কঙ্গো একবার উজবেকের জালে বল পাঠালেও ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) তা বাতিল করে দিলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফাবিও ক্যানাভারোর দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে অল-আউট ফুটবলের পশরা সাজান সেবাস্টিয়ান দেসাব্রের শিষ্যরা। ম্যাচের ৫১ মিনিটে অভিজ্ঞ সেড্রিক বাকাম্বুর পরিবর্তে মাঠে নামেন ফিস্টন মায়েলে, যা কঙ্গোর আক্রমণের গতি পুরোপুরি বদলে দেয়। ম্যাচের ৬৮ মিনিটে ডিআর কঙ্গো একটি পেনাল্টি পেলে তা থেকে নিখুঁত শটে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান স্ট্রাইকার ইয়োয়ান উইসা। সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় আফ্রিকান দলটি। ম্যাচের ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় ফিস্টন মায়েলে ডি বক্সের ভেতর থেকে নিখুঁত ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে কঙ্গোকে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়ে উল্লাসে মাতান। ম্যাচের শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া উজবেকরা একের পর এক পরিবর্তন আনলেও ম্যাচের অতিরিক্ত সময়ের ৯১ মিনিটে মেশাক এলিয়ার অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করে কঙ্গোর ৩-১ ব্যবধানের সহজ জয় নিশ্চিত করেন উইসা।

এই ঐতিহাসিক জয়ের ফলে নকআউট পর্বের শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে ডিআর কঙ্গো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..