✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বঙ্গবন্ধুর বায়োপিকে রিয়াজ তাজউদ্দীনের চরিত্রে, ফেরদৌস নন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৮, | ১২:২২:৩৫ |

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। এতে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর থেকে শুরু করে তাঁর আন্দোলন-সংগ্রামের নানা অধ্যায় উঠে আসবে। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এই বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল।

জাতির পিতাকে নিয়ে নির্মাণাধীন চলচ্চিত্রের অংশ হতে পারাটা শিল্পীদের জন্য গৌরবের। এতে তাজউদ্দীন আহমদের চরিত্রে চিত্রনায়ক ফেরদৌসের অভিনয় করার কথা ছিল। হঠাৎ জানা গেল, এই চরিত্রে তার পরিবর্তে অভিনয় করবেন চিত্রনায়ক রিয়াজ।

সিনেমাটির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার ও নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী বলেন, ‘ফেরদৌসের পরিবর্তে রিয়াজ থাকছেন। এটা সঠিক। এরই মধ্যে রিয়াজ শুটিংয়ে অংশ নিয়েছেন। দুজনই ভালো অভিনেতা। পরিচালনা পর্ষদ মনে করছেন রিয়াজ এই চরিত্রে অভিনয় করবেন। পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এই পরিবর্তন আনা হয়েছে।’

গত ২৫ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে এই বায়োপিকের শুটিং শুরু হয়েছে। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরেফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয় করবেন।

অন্যান্য চরিত্রে অভিনয় করবেন—খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..