✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে গ্রুপ পর্বের ৩ ম্যাচেই ভিনির গোল

,আগের চারজনই জিতেছেন বিশ্বকাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৫, | ১০:৫৯:২৯ |
২০২৬ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ২ গোল করেছেন ব্রাজিলের তারকা খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র। এ নিয়ে এবারের আসরের গ্রুপ পর্বের তিন ম্যাচে চার গোল করলেন তিনি। আর বিশ্বকাপ ইতিহাসে পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোলের দেখা পেলেন এই সেলাসাও তারকা। 

বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে রায়ানের পাস থেকে সহজেই গোল করেন ভিনিসিউস। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করেন তিনি। ব্রুনো গিমারেইসের ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। 

এর আগে, গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১ গোল এবং পরের ম্যাচে হাইতির বিপক্ষেও ১টি গোল করেন এই সেলাসাও তারকা। 

ব্রাজিলের হয়ে ১৯৭০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ৩ ম্যাচে গোল করেছিলেন জর্জিনহো। ১৯৯৪ বিশ্বকাপে করেছিলেন রোমারিও। আর রোনালদো ও রিভালদো ২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপে করেছিলেন এই রেকর্ড। 

উল্লেখ্য, ভিনিসিউসের আগে যতবারই এই রেকর্ড হয়েছে, সব বারই বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..