✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৫, | ১০:৪৩:১৬ |

নিজেদের চাইতে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে তলানিতে থেকে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামা দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে স্মরণীয় জয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেছে তারা।

বৃহস্পতিবার সকালে মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে নামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া। আফ্রিকানদের জন্য ম্যাচটা ছিল কঠিন। ইতিহাস গড়তে জিততেই হতো তাদের। আর আগেই চেকিয়াকে হারিয়ে ৩ পয়েন্ট ছিল দক্ষিণ কোরিয়ার ঝুলিতে। শক্তি-সামর্থ্যে এগিয়েও ছিল দক্ষিণ কোরিয়া। কোরিয়ার আধিপত্য দেখানো ম্যাচে ১-০ গোলে জয় তুলে নিয়ে রূপকথা লিখল আফ্রিকা। 

দলের হয়ে জয়সূচক ম্যাচের একমাত্র গোলটি করেন থাপেলো মাসেকো। আর কোরিয়ার সামনে দুর্গ হয়ে দাঁড়ায় আফ্রিকান গোলকিপার রোয়েন উইলিয়ামস।

এই ফলাফলের অর্থ হলো তারা দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। রাউন্ড অব ৩২-এ কানাডার মুখোমুখি হবে তারা। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়াকে এখন তাদের ভাগ্যের জন্য অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..