✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গ্রুপ পর্বে টানা তিন জয়ের রেকর্ড গড়ে নকআউটে মেক্সিকো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৫, | ১০:৪১:০৮ |

প্রথমার্ধে ছিল সতর্ক লড়াই, সুযোগও ছিল হাতে গোনা। তবে বিরতির পরই যেন রূপ বদলে ফেলে মেক্সিকো। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে চেকিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে শতভাগ সাফল্য নিয়ে।

ম্যাচের ৫৫তম মিনিটে আসে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। মাঝমাঠে একাধিক প্রতিপক্ষকে কাটিয়ে চমৎকার পাস বাড়ান লুইস রোমো। সেই বল ধরে দ্রুত বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়ান মাতেও চাভেজ। গোলের সঙ্গে সঙ্গেই মেক্সিকান সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো। প্রথম গোলের প্রায় পাঁচ মিনিট পর দলের দ্বিতীয় গোলটি করেন হুলিয়ান কিনোনেস। শেষ দিকে আক্রমণের ধার অব্যাহত রাখে স্বাগতিকরা। যোগ করা সময়ে গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন আলভারো ফিদালগো।

এই জয়ে বিশ্বকাপের ‘এ’ গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিল মেক্সিকো। একই সঙ্গে চলতি আসরে প্রথম দল হিসেবে গ্রুপ পর্বে শতভাগ সাফল্যের কীর্তি গড়ল তারা। এছাড়া ১৯৯০ সালে এমন কীর্তি গড়েছিল ইতালি। তাদের পর প্রথম স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ম্যাচ জয়ের নজিরও স্থাপন করল মেক্সিকো। দ্বিতীয়ার্ধের এই দাপুটে পারফরম্যান্স তাদের শিরোপা-স্বপ্নে নতুন মাত্রা যোগ করেছে।

মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম ৪৫ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল। দুই পক্ষই কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলরক্ষকদের দৃঢ়তায় স্কোরলাইন অপরিবর্তিত থাকে। বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। 

৫৪তম মিনিটে লুইস রোমোর নিখুঁত পাস থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন মাতেও চাভেজ। এই গোলেই এগিয়ে যায় মেক্সিকো। গোল হজমের পর চেকিয়া সমতায় ফেরার চেষ্টা চালালেও মেক্সিকোর রক্ষণভাগ তাদের কোনো সুযোগ দেয়নি। বরং ৬১তম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান কিনিওনেস। জর্জে সানচেজের পাস থেকে সহজ ফিনিশে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের একেবারে শেষ দিকে যোগ করা সময়ে আরো একটি গোল পায় মেক্সিকো। রবার্তো আলভারাদোর পাস থেকে আলভারো ফিদালগো দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করেন।

ম্যাচটিতে ইতিহাসও গড়েন ১৭ বছর বয়সী গিলবার্তো মোরা। বিশ্বকাপে মেক্সিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে মাঠে নামেন এই তরুণ মিডফিল্ডার। প্রায় ৭২ মিনিট মাঠে থেকে মাঝমাঠে কার্যকর ভূমিকা রাখেন তিনি। টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নকআউট পর্বে উঠল মেক্সিকো। অন্যদিকে টানা ব্যর্থতায় শেষ ষোলোয় ওঠার সমীকরণ কঠিন হয়ে গেল চেকিয়ার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..