✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

২০৩০ বিশ্বকাপেও খেলতে পারবেন মেসি?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৪, | ১২:১৬:২৬ |

খেলাধুলার দুনিয়ায় লিওনেল মেসিকে নিয়ে উন্মাদনার শেষ নেই। এবার সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যাবি অ্যাগবনলাহর। টকস্পোর্ট-এর এক অনুষ্ঠানে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড বা হ্যারি কেনের মতো তারকাদের বাদ দিয়ে নিজের সাবেক ক্লাব আস্টন ভিলার জন্য সরাসরি মেসিকে বেছে নেন এই ফুটবল পন্ডিত। শুধু বেছে নিয়েই ক্ষান্ত হননি, তিনি দাবি করেছেন যে আর্জেন্টাইন এই মহাতারকা আস্টন ভিলায় যোগ দিলে ক্লাবটি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের মতো সর্বোচ্চ মর্যাদার সব শিরোপা ঘরে তুলবে।

চলমান উত্তর আমেরিকা বিশ্বকাপে মেসির সাম্প্রতিক পারফরম্যান্স অ্যাগবনলাহরের এই আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন মেসি। এর পরপরই অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেন তিনি। টানা দুই ম্যাচের এই জাদুকরী পারফরম্যান্সে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে নিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক, যা তাকে বিশ্বমঞ্চের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। কাতার বিশ্বকাপে মেসির ম্যাচ গ্যালারিতে বসে দেখার অভিজ্ঞতা স্মরণ করে অ্যাগবনলাহর বলেন, মাঠে মেসিকে দেখা মানে কোনো ফুটবল ম্যাচ নয় বরং যেন ৯০ মিনিটের কোনো স্বর্গীয় কনসার্ট উপভোগ করা।

চলতি বিশ্বকাপ শেষেই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দেখছেন ফুটবল বিশ্বের একাংশ। তবে অ্যাগবনলাহর এই ধারণার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছেন। ৩৯ বছরে পা দেওয়া মেসির খেলায় এখনো যে ধার, তাতে তিনি মনে করেন মেসির পক্ষে আরও অনেক দিন শীর্ষ পর্যায়ের ফুটবল খেলা সম্ভব। ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপে ৪৩ বছর বয়সেও মেসি আর্জেন্টিনার জার্সিতে মাঠ মাতাবেন বলে জোরালো পূর্বাভাস দিয়েছেন এই সাবেক ইংলিশ তারকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..