✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

১০০ বছরের বৃদ্ধা থেকে কোলের শিশু, মেসির টানে গ্যালারিতে আবেগের ঢেউ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ২২:৫৬:৩৩ |

ক্লাব ফুটবলে প্রায় সব অর্জনই আগে থেকেই ঝুলিতে ছিল। চার বছর আগে পূরণ হয়েছে দেশের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্নও। অনেকেই ভেবেছিলেন, ২০২২ বিশ্বকাপের পরই হয়তো ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন এই মহাতারকা। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল করে নিজের প্রভাব স্পষ্ট করে দিয়েছেন ৩৯ বছরে পা রাখতে যাওয়া মেসি।

তবে শুধু মাঠেই নয়, গ্যালারিতেও ছিল আবেগঘন এক ভিন্ন গল্প। মেসির টানে বয়সের সীমা ভেঙে স্টেডিয়াম ভরিয়েছেন ভক্তরা, যেখানে একদিকে ছিল কোলের শিশু, অন্যদিকে ১০০ বছর বয়সী এক বৃদ্ধাও।

সোমবার রাতে ডালাসে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে ক্যামেরায় ধরা পড়ে এই আবেগঘন দৃশ্য। গ্যালারিতে থাকা শতবর্ষী ওই বৃদ্ধার হাতে ছিল ‘100 Year Old Messi Fan’ লেখা একটি ব্যানার। ম্যাচজুড়ে একাধিকবার ক্যামেরা ঘুরে যায় তাঁর দিকে। মেসির করা দুই গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি। পুরো ম্যাচজুড়েই তাঁর মুখে ছিল তৃপ্তির হাসি।

একই সঙ্গে নজর কাড়ে এক খুদে ভক্তও। মেসির দ্বিতীয় গোলের পর ক্যামেরায় দেখা যায় বাবার কোলে বসা আর্জেন্টিনার জার্সি পরা এক শিশু। গ্যালারিতে হাজারো সমর্থকের উচ্ছ্বাসের মাঝেই সেও হয়ে ওঠে ‘মেসি ম্যানিয়া’র অংশ।

এই দুই প্রজন্মের সমর্থকের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মেসির প্রতি ভালোবাসা যে বয়সের গণ্ডি মানে না, সেটিই যেন আবারও প্রমাণ করল এই দৃশ্য।

অন্যদিকে, এবার ৬৪ বছরের একটি রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই এগোচ্ছে আর্জেন্টিনা। ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দল টানা দুইবার বিশ্বকাপ জিততে পারেনি। ২০২২ সালের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে চলতি আসরেও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন মেসি ও রদ্রিগো দে পলরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..