✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বড় ধাক্কা খেল জার্মানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ১৩:৪১:০৪ |

বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক। সোমবার (২২ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। 

আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন শ্লটারবেক। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, তার বাঁ পায়ের লিগামেন্টে গুরুতর আঘাত লেগেছে। ফলে চলমান বিশ্বকাপের বাকি অংশে আর মাঠে দেখা যাবে না তাকে।

ডিএফবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে বরুশিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডারকে। তবে ঠিক কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন শ্লটারবেক। ম্যাচ দারুণ পারফরম্যান্সের সুবাদে ৮.৯ রেটিং পান তিনি। দলের গোল বন্যার দিনে ৩৮তম মিনিটে স্কোরশিটে নাম লেখান। তবে দ্বিতীয় ম্যাচে পাওয়া চোটই তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল।

শ্লটারবেকের ছিটকে যাওয়া প্রসঙ্গে জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান বলেন, একজন অসাধারণ ডিফেন্ডার হিসেবে, বিশেষ করে তার চমৎকার বিল্ড-আপ প্লের জন্য শ্লটারবেককে আমরা খুব মিস করব। এটা তার বিশ্বকাপ হতে পারত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..