✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ১১:০৩:৪৬ |

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজধানী ঢাকাও আবারও অস্বাস্থ্যকর বায়ুর কবলে পড়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০৭ নিয়ে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে অবস্থান করছে। একই সঙ্গে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান রয়েছে অষ্টম স্থানে।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে বায়ুমান সূচক ১৮৬। দ্বিতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১৫৯। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৫৭। এছাড়া ভারতের কলকাতা ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ এবং উগান্ডার রাজধানী কাম্পালা ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো ধরা হয়, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়।

এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১-এর বেশি স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..