সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

২০২৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৭, | ১১:৩৪:০৫ |

যুক্তরাজ্যে ২০২৭ সাল পর্যন্ত অগ্রাধিকার বাজার সুবিধা (জিএসপি) পাবে বাংলাদেশ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ-যুক্তরাজ্য প্রথম বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন নিয়ে ব্রিটিশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন জানান, দুই ধাপে তিন বছর করে যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ। প্রথম ধাপে ২০২৪ সাল আর দ্বিতীয় ধাপে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।

তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায় ব্রিটেন। বাংলাদেশে অন্তত ৯টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালানোর আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ এই হাইকমিশনার। আমলাতান্ত্রিক ও পদ্ধতিগত জটিলতা এখনো বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় বাধা বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..