✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এমবাপের ঝড়ের সামনে কি টিকতে পারবে ইরাক?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ১৩:০৯:২২ |

গ্রুপ অব ডেথ থেকে সবার আগে নকআউট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ দিবাগত রাতে মাঠে নামছে ফ্রান্স। ফিলাডেলফিয়ায় গ্রুপ আই এর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ইরাক। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে পিছিয়ে পড়েও কিলিয়ান এমবাপের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় পায় দিদিয়ের দেশমের দল। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত হয়ে যাবে ফরাসিদের।

অন্যদিকে, ১৯৮৬ সালের পর বিশ্বকাপে ফেরা ইরাক প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৪-১ গোলে হারে। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ অন্তত ড্র বা জয় দরকার তাদের।

দলীয় দিক থেকে ফ্রান্সে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। তবে ব্র্যাডলি বারকোলা শুরুর একাদশে সুযোগ পেতে পারেন। লেফট ব্যাকে লুকাস দিনিয়ে এবং মাঝমাঠে মানু কোনেকে দেখা যেতে পারে।

ফ্রান্সের সম্ভাব্য একাদশ
মাইক মেইগনান, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়েন রাবিয়ত, মানু কোনে, উসমান দেম্বেলে, মাইকেল অলিস, ব্র্যাডলি বারকোলা, কিলিয়ান এমবাপে

ইরাক শিবিরে স্বস্তির খবর, চোট কাটিয়ে ফিরছেন আলী জসিম। গোলরক্ষক হিসেবেও পরিবর্তন আসতে পারে।

ইরাকের সম্ভাব্য একাদশ
আহমেদ বাসিল, হুসেইন আলী, জায়েদ তাহসিন, আকাম হাশেম, মেরচাস দোস্কি, ইব্রাহিম বায়েশ, আমির আল আম্মারি, জিদান ইকবাল, আলী জসিম, আইমেন হুসেইন, আলী আল হামাদি

আন্তর্জাতিক ফুটবলে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইরাক। তাই ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ রয়েছে।

পরিসংখ্যানে অবশ্য স্পষ্ট ব্যবধান। অপটার সুপারকম্পিউটার বলছে, ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৮৮.৫ শতাংশ, ইরাকের মাত্র ৩ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ৮.৫ শতাংশ। টুর্নামেন্ট জয়ের দৌড়েও এগিয়ে রয়েছে ফ্রান্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..