✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সৌদি আরবের বিপক্ষে পুরো ম্যাচ কি খেলবেন ইয়ামাল?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২১, | ১৯:৫৯:৪০ |

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে লামিন ইয়ামালের পুরোটা সময় খেলা নিয়ে এখনও অনিশ্চয়তায় রয়েছে স্পেন। তরুণ এই তারকা পুরো ম্যাচ খেলবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে পেশির চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন ইয়ামাল। তবে শুরু থেকে নয়, ৭১তম মিনিটে বদলি হিসেবে নামানো হয় তাকে। কয়েকটি দৃষ্টিনন্দন মুহূর্ত উপহার দিলেও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই ম্যাচে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট শুরু করে স্পেন।

বাংলাদেশ সময় রোববার রাত ১০টায় আটলান্টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা। প্রথম জয় খুঁজতে নামা ইউরোপীয় দলটির জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। তবে ইয়ামালের ফিটনেস ও ম্যাচে তার সম্ভাব্য ভূমিকা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন দে লা ফুয়েন্তে।

সংবাদ সম্মেলনে স্পেন কোচ বলেন, 'আপনারা সবাই জানতে চাইছেন, ইয়ামাল প্রস্তুত কি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে এখন ভালো অনুভব করছে। এটা আমাদের জন্য দারুণ খবর। আমরা দেখব, সৌদি আরবের বিপক্ষে সে কত মিনিট খেলতে পারে।'

তিনি আরও বলেন, 'কেউ বলছেন সে শুরুর একাদশে থাকবে, কেউ জানতে চাইছেন কতক্ষণ খেলবে। কিন্তু মূল বিষয় হলো, সে আবার মাঠে ফিরেছে।'

প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে বল দখলে আধিপত্য বিস্তার করলেও আক্রমণে ধার দেখাতে পারেনি স্পেন। প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হওয়ায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। সেই হতাশা কাটিয়ে সৌদি আরবের বিপক্ষে আরও কার্যকর ফুটবল খেলতে চায় স্পেন।

দে লা ফুয়েন্তের মতে, স্পেনের আক্রমণাত্মক ফুটবলের কারণে প্রতিপক্ষ সাধারণত রক্ষণাত্মক কৌশল বেছে নেয়। তাই প্রতিরোধ ভাঙতে নিজেদের আরও উন্নতি করতে হবে।

তিনি বলেন,'আমরা যখন আধিপত্য বিস্তার করি, তখন প্রতিপক্ষ অনেক নিচে নেমে রক্ষণ গড়ে তোলে। কেপ ভার্দের বিপক্ষে আমরা যথেষ্ট ধারালো ছিলাম না। বলের গতি ও বণ্টনেও ঘাটতি ছিল। এই জায়গাগুলোতে উন্নতি করতে হবে।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..