✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পাকিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত সাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২১, | ১৪:০২:৫৩ |

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখওয়া প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা দুটি বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও আরও তিনজন আহত হয়েছে।

পাকিস্তান পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইয়াসির আফ্রিদি জানিয়েছেন, শনিবার খাইবার পাখতুনখওয়ার বান্নু জেলায় ঘটনাটি ঘটেছে। একটি গাড়ি লক্ষ্য করে প্রথম বিস্ফোরণটি ঘটানোর পর উদ্ধারকাজ শুরু হলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়। প্রথম বিস্ফোরণে পাঁচজন ও দ্বিতীয় বিস্ফোরণে আরও দুইজন নিহত হয়, আহত হয় আরও তিনজন।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। হামলাকারীদের ধরতে কর্তৃপক্ষ তল্লাশি অভিযান শুরু করেছে।

বান্নু জেলা প্রশাসন ও বান্নু বিভাগীয় কমিশনারের দপ্তর এ ঘটনার বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক্স এ এক পোস্টে হামলার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িত ‘সন্ত্রাসবাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিচালনাকারীদের’ সতর্ক করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..