সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আজ বিশ্ব বাবা দিবস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২১, | ১৩:৪৭:৩৭ |
ভালোবাসা, দায়িত্ববোধ ও নির্ভরতার প্রতীক বাবাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার দিবসটি উদ্‌যাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে।

যদিও বাবা দিবসের ধারণার সূচনা পশ্চিমা বিশ্বে, সময়ের সঙ্গে এটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে পরিবার ও সমাজে বাবার অবদান স্মরণ এবং তাঁদের প্রতি সম্মান জানানোর বিশেষ উপলক্ষ হিসেবে দিবসটি উদ্‌যাপিত হয়।

ইতিহাসবিদদের মতে, ১৯০৮ সালের ৫ জুলাই যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্ট এলাকায় একটি গির্জায় প্রথমবারের মতো বাবা দিবস পালন করা হয়। পরে ওয়াশিংটনের সনোরা স্মার্ট ডডের উদ্যোগে ১৯১০ সালের ১৯ জুন দিবসটি আরও আনুষ্ঠানিকভাবে উদ্‌যাপিত হয়।

ধীরে ধীরে সমাজে এ উপলব্ধি গড়ে ওঠে যে, সন্তানের জীবন গঠনে মায়ের পাশাপাশি বাবার ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। এরই ধারাবাহিকতায় ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাবা দিবসকে জাতীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে ১৯২৪ সালে প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ দিবসটির প্রতি সমর্থন জানান এবং ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন আনুষ্ঠানিকভাবে বাবা দিবসকে স্বীকৃতি দেন।

বর্তমানে দিবসটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং পরিবারের প্রতি বাবার ত্যাগ, দায়িত্ব ও ভালোবাসাকে স্মরণ করার একটি বিশেষ দিন হিসেবে বিবেচিত হয়। এ দিনে অনেকেই বাবার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন নানা উপায়ে।

বিশ্ব বাবা দিবস উপলক্ষে সমাজের সব বাবার প্রতি জানানো হচ্ছে সম্মান ও শুভেচ্ছা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..